কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ২৬ মার্চ, ২০২৫ এ ০৬:০১ PM

পবিত্র ঈদ-উল-ফিতর - ২০২৫ জাদুঘর ও বিহার খোলা-বন্ধের সময়সূচি

কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ২৬-০৩-২০২৫ আর্কাইভ তারিখ: ৩০-০৬-২০২৬

►পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নির্বাহী আদেশে ছুটি থাকায় ২৯ ও ৩০ মার্চ ২০২৫, শনি ও রবিবার, ময়নামতি জাদুঘর ও শালবন বিহার উভয়ই বন্ধ থাকবে।

► ৩১ মার্চ ২০২৫, সোমবার, ঈদের দিন এবং ১ ও ২ এপ্রিল ২০২৫, মঙ্গল ও বধুবার, ঈদের পরের দুই দিন, শুধুমাত্র শালবন বিহার খোলা থাকবে। তবে উক্ত সময়ে ময়নামতি জাদুঘর বন্ধ থাকবে। *(চাঁদ দেখার উপর নির্ভরশীল)

► ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, নির্বাহী আদেশে ছুটি থাকায় ময়নামতি জাদুঘর বন্ধ থাকবে। তবে, শুধুমাত্র শালবন বিহার খোলা থাকবে। এরপর (৪ এপ্রিল ২০২৫, শুক্রবার) থেকে পূর্বনির্ধারিত সময়সূচি মোতাবেক ময়নামতি জাদুঘর ও শালবন বিহার উভয়ই খোলা থাকবে।

► উল্লেখিত তারিখ মোতাবেক খোলা-বন্ধের গ্রীষ্মকালীন সময়সূচি অনুসারে সরকার নির্ধারিত টিকিট মূল্য পরিশোধ করে সেবা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। বন্ধের কমপক্ষে আধা ঘণ্টা (৩০ মিনিট) পূর্বে টিকিট সংগ্রহ করে সেবা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন