কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ৪ জুন, ২০২৫ এ ০৮:৫৬ PM

পবিত্র ঈদ-উল-আযহা ২০২৫ উপলক্ষ্যে ময়নামতি জাদুঘর ও শালবন বিহার খোলা ও বন্ধের সময়সূচি

কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ০৪-০৬-২০২৫ আর্কাইভ তারিখ: ৩০-০৬-২০২৬

জনপ্রশাসন মন্ত্রণালয়, বিধি অনুবিভাগ, বিধি-৪ শাখার প্রজ্ঞাপন নং ০৫.০০.০০০০.১৭৩.০৮.০১৩.২৩-১৬৬, তারিখ: ২১ অক্টোবর ২০২৪ মোতাবেক পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে -

ঈদের পূর্বে ২দিন (৫ ও ৬ জুন ২০২৫) নির্বাহী আদেশে ছুটি, ঈদের দিন (৭ জুন ২০২৫) সাধারণ ছুটি, এবং ঈদের পরের ৩দিন (৮, ৯ ও ১০ জুন ২০২৫) নির্বাহী আদেশে ছুটি রয়েছে। বর্ণিতাবস্থায় -

► ঈদের পূর্বে ২দিন ও ঈদের দিন (৫ থেকে ৭ জুন ২০২৫ পর্যন্ত) ৩ দিন শালবন বিহার বন্ধ থাকবে।

► ঈদের পরের দিন, ৮ জুন ২০২৫ তারিখ, রবিবার, থেকে নির্ধারিত সময়সূচিতে শুধুমাত্র শালবন বিহার খোলা থাকবে।

► ৫ জুন থেকে ১০ জুন ২০২৫ পর্যন্ত শুধুমাত্র ময়নামতি জাদুঘর বন্ধ থাকবে।

এরপর, ১১ জুন ২০২৫ তারিখ, বুধবার, থেকে নির্ধারিত সময়সূচিতে ময়নামতি জাদুঘর ও শালবন বিহার উভয়ই যথারীতি খোলা থাকবে।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন